ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৯:৫৭:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

রাজশাহীতে দুই পাখি শিকারির এক বছরের জেল 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহীতে বুনো পাখি শিকার করার অভিযোগে দুই পাখি শিকারির  প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে আজ বুধবার।

দণ্ডপ্রাপ্তরা হলেন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার মদনহাটি গ্রামের আবু বকর সিদ্দিক (৫৫) ও ফিরোজ হোসেন (৩৪)।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল জেলার চারঘাট উপজেলার পতির বিল এলাকা থেকে আজ সকাল ৬টার দিকে ৬০০ পাখিসহ তাদের আটক করে।

পরে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেনের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন।

এদিকে পাখিগুলোকে পাশের চাঁদপুর কাকরামারী এতিমখানায় দান করে দেওয়া হয়েছে।